আগামীকাল কুমার বিশ্বজিতের একক সংগীতানুষ্ঠান

শুদ্ধ সংগীতের চর্চা ও গানপাগল একদল দর্শক তৈরি হচ্ছে যেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের মাধ্যমে। শুরুর দিকে রবীন্দ্রসংগীত শিল্পীদের নিয়মিত প্লাটফর্ম থাকলেও ধীরে ধীরে এর পাশাপাশি দেশের প্রথিতযশা শিল্পীদের অন্যতম পারফর্মিং প্লাটফর্মে পরিণত হয় এটি। আগামীকাল এই ভেন্যুতে একক সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্। শিল্পীর অগণিত জনপ্রিয় গানের বেশ কিছু শোনা যাবে তার এই একক সংগীতানুষ্ঠানে। দীর্ঘ বিরতির পর তার একক পরিবেশনা প্রসঙ্গে কুমার বিশ্বজিত্ বলেন, ‘নিজের যেকোনো একক অনুষ্ঠানই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে আমাদের জন্য সুখবর হলো এ ধরনের ভেন্যুতে নিয়মিতভাবে একটি গানের চর্চা হচ্ছে। এটি অবশ্যই শিল্পীদের জন্য অনেক বড় খবর। আজকের অনুষ্ঠানে কিছু ভিন্নধর্মী গান গাইবার ইচ্ছে আছে, যা হয়তো আমি সচরাচর গাই না।’