সংবাদ কণিকা

মহাকাশে মধুচন্দ্রিমা আর কিছুদিন পরেই বিয়ের পিঁড়িতে বসবেন হলিউডি অভিনেতা অ্যাস্টন কুচার এবং অভিনেত্রী মিলা কিউনিস। আর মধুচন্দ্রিমার জন্য চাঁদে যাওয়ার পরিকল্পনা করছেন ঐ হলিউডি জুটি। বিয়ের পরই মহাকাশ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। ঐ হলিউডি জুটি ৬৮ মাইল হাই ক্লাবে যোগ দেবার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারা রিচার্ড ব্র্যানসনের ফ্লাইটেই মহাকাশে মধুচন্দ্রিমায় যাবেন বলে জানা গেছে। ঐ জুটির একজন ঘনিষ্ঠ বন্ধু জানান, সেপ্টেম্বর মাসেই গাঁটছড়া বাঁধতে চান তারা। অ্যাস্টন ব্র্যানসনের ভার্জিন গ্যালাটিক ফ্লাইটে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন বলে জানিয়েছেন। —রয়টার্স বেলুনের সাহায্যে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল নিউজিল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে কম্পিউটার সরঞ্জামাদিসহ বড় বেলুন চালু করেছে। নিউজিল্যান্ড থেকে শুরু করে একটি নিয়ন্ত্রিত পথে প্রায় ৩০টি উচ্চচাপের বেলুন চালু করার মাধ্যমে ইন্টারনেট সুবিধা দেয়া হচ্ছে। দুর্যোগপূর্ণ প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সুবিধা দেয়াই এধরনের বেলুন চালু করার মূল উদ্দেশ্য। গ্যাসে পূর্ণ প্রতিটি বেলুন ১৫ মিটার দৈর্ঘ্যের। প্রকল্পটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রত্যেকটি বেলুন প্রায় ১০০ দিন করে আকাশে অবস্থান করবে। —বিবিসি মানব রোবট জেমিনয়েড প্রায় মানুষের মতোই দেখতে একটি রোবট। সম্প্রতি গ্লোবাল ফিউচার্স ২০৪৫ আয়োজিত ইন্টারন্যাশনাল কংগ্রেসের অনুষ্ঠানে দেখা গেছে এ ধরনের মানব রোবট ‘লাইফলাইক অ্যান্ড্রয়েড’। সম্মেলনটিতে জাপানিজ অধ্যাপক ও রোবোটিস্ট হিরোশি ইশিগুরো ‘লাইফলাইক অ্যান্ড্রয়েড’ উন্নয়নে তার কিছু অভিজ্ঞতার কথা জানান। অধ্যাপক ইশিগুরো যখন কথা বলছিলেন, রোবটটি তখন অবিকল তার মতোই নড়াচড়া করছিল। এমনকি চোখের পলকও ফেলতে দেখা গেছে রোবটটিকে। ইশিগুরো জানান, মানুষের মতো দেখতে রোবটকে বলা হয় ‘জেমিনয়েড’। এ ধরনের রোবট ‘টেলি অপারেটেড’ প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করা যায়। —ইয়াহু নিউজ