জেএসসিতে অনলাইন পদ্ধতি চালুতে রাষ্ট্রপতির সহায়তা কামনা
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২১:২০
জুডিশিয়াল সার্ভিস কমিশনের (জেএসসি) অধীনে অনুষ্ঠেয় পরীক্ষাসমূহের আবেদনপত্র জমাদানে অনলাইন পদ্ধতি চালু করতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সহযোগিতা কামনা করা হয়েছে। জেএসসির চেয়ারম্যান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সাক্ষাত্কালে এ সহযোগিতা কামনা করেন। বৈঠকে জেএসসির চেয়ারম্যান সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং জেএসসির বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যাসমূহ তুলে ধরেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মনোযোগ সহকারে তার বক্তব্য শোনেন এবং কমিশনের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে এর চাহিদাগুলো পূরণে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বিষয়াদি রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লি¬ষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।