ইলিশ গবেষণায় জলে নেমেছে ‘রূপালি ইলিশ’

দেশে ইলিশ মাছ নিয়ে গবেষণা কাজে এই প্রথম যুক্ত হলো গবেষণা জাহাজ। ‘রূপালি ইলিশ’ নামে খুলনা শিপইয়ার্ডে নির্মিত জাহাজটি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। গত ১৪ জুন মত্স্য গবেষণা ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করা হয় জাহাজটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণি সম্পদ সচিব উজ্জল বিকাশ দত্ত। বিশেষ অতিথি ছিলেন মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী। সভাপতিত্ব করেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর রিয়াজ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মো. জাহের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ নির্মাণ ও রূপকল্প ২০২১ বাস্তবায়নে বিজ্ঞানমনষ্ক ও প্রযুক্তি নির্ভর উত্পাদন ব্যবস্থাপনা গড়ে তুলতে সর্বাধিক গুরুত্ব আরোপ করছে। এ ক্ষেত্রে দেশীয় কারখানায় গবেষণা জাহাজ নির্মাণ ও জাতীয় মাছ ইলিশ গবেষণায় এর ব্যবহার উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে কাজ করবে। -সংবাদ বিজ্ঞপ্তি