পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার ২৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার একাডেমীর সম্মেলন কক্ষে। প্রধান অতিথি হিসেবে দু’দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এমএ কাদের সরকার। পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক এমএ মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোকাল গভার্নেন্স প্রজেক্টের ন্যাশনাল কনসালটেন্ট অধ্যাপক ড.তোফায়েল আহম্মেদ, একাডেমীর সাবেক মহাপরিচালক মোঃ আব্দুল হক, ড.মোঃ সোলায়মান এবং সিরডাপের মহাপরিচালক মিঃ ইফেনডি। অন্যদের মধ্যে পরিচালক ড. এসকে ফজলুল বারী, একেএম জাকারিয়া, সম্মেলনের আহবায়ক তারেক আহম্মেদ বক্তব্য রাখেন। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সরকারি বেসরকারি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ অংশ নেন।