ভিজিট ভিসার প্রতারণা থেকে সতর্ক থাকুন

সমপ্রতি বিভিন্ন ফার্ম আমেরিকাসহ বিভিন্ন দেশে ভিজিট ভিসা করিয়ে দেওয়ার জন্যে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে আসছে। একটি বা দু’টি দেশের ভিসা থাকলেই আমেরিকার ভিসা কনফার্ম করতে এখন কোনো টাকা লাগবে না; ভিসার পরে টাকা ইত্যাদি। অনেকেই এদের ফাঁদে পা দিয়ে পাসপোর্টটি পর্যন্ত খুইয়েছেন। ইউরোপ, কানাডা, আমেরিকা এসব দেশের ভিসা পাবার পূর্বশর্ত হলো ভিসা প্রার্থির নিজ দেশে চাকুরি, ব্যবসা বা সামাজিক অবস্থান, ব্যবসায়িক ও ব্যক্তিগত অ্যাকাউন্টে লেনদেন ও বর্তমান ব্যালেন্স, বিভিন্ন দেশ ভ্রমণ, ইনভাইটেশন বা হোটেল বুকিং ইত্যাদি ভিসা পাওয়ার অন্যতম বিষয়। এত সবের পরেও ভিসা অফিসার সন্তুষ্ট হলেই শুধুমাত্র ভিসা পাওয়া সম্ভব। ভিসা পাওয়ার যে বিষয়গুলো উল্লেখ করা হলো এর সবকটি বা কোনো কোনোটি ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশে ডিভি ভিসার কার্যক্রম চলার সময় চালু ছিল। সে সময় একটা দালাল চক্র লাখলাখ টাকার বিনিময়ে ভিসার চুক্তি করতো। ডিভি ভিসা বন্ধ হরার পরে সেই চক্রটিই বৃটেন, কানাডা আমেরিকাসহ বিভিন্ন দেশের ভিজিট ভিসা/ওয়ার্ক পারমিট ইত্যাদির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে নতুন আঙ্গিকে প্রতারণা করছে। এ ব্যাপারে সতর্ক থাকার জন্যে সবার দৃষ্টি আকর্ষণ করছি। এ্যাডভোকেট কাজী রকীবুল ইসলাম, শান্তিনগর, ঢাকা।