ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বেসেডর জোবেরা রহমান লিনু

টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বেসেডর হয়েছেন। তিনি এখন থেকে আগামী দুই বছর ওয়ালটন পৃষ্ঠপোষকতায় আয়োজিত খেলাধুলায় উপস্থিত থাকবেন। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোতলায় সম্মেলন কক্ষে লিনু এবং ওয়ালটনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। টেবিল টেনিসে ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়া গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডধারী জোবেরা রহমান লিনু কাল এই সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি হারিয়ে যাইনি। আমার এখনো অনেক কিছু দেয়ার রয়েছে দেশের জন্য। মেয়েদের টেবিল টেনিসের জন্য একটি একাডেমি করতে চাই আমি।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার ডনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।