গ্রামের বাড়িতে পাওয়া গেলো জয়পুরহাটের নিখোঁজ জামায়াত নেতাকে
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২২:৩৮
নিখোঁজ হওয়ার দুই মাস সাত দিন পর জয়পুরহাট জেলা জামায়াত সেক্রেটারী নজরুল ইসলামকে তার গ্রামের বাড়ি পাবনা জেলার ইশ্বরদী উপজেলার মীরকামারী গ্রাম থেকে পাওয়া গেছে। বুধবার ভোর রাতে তাকে তার গ্রামের বাড়িতে পাওয়া যায় বলে নিশ্চিত করেছে তার পরিবার ও পুলিশ। তবে তিনি কিভাবে বাড়িতে ফিরে এসেছেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, গত ১১ এপ্রিল মধ্য রাতে জেলা জামায়াত সেক্রেটারী নজরুল ইসলাম জয়পুরহাট শহরের সাহেবপাড়ায় অবস্থিত তার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। তার স্ত্রী সালমা সুলতানা ১২ এপ্রিল জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। প্রশাসনের পরিচয়ে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে এই দাবি করে জয়পুরহাটে হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করে জেলা জামায়াত।