দুর্নীতির অভিযোগে মন্ট্রিয়লের মেয়র গ্রেফতার

কানাডার কুইবেক প্রভিন্সের মন্ট্রিয়লের মেয়র মাইকেল এপলবাউমকে দুর্নীতির অভিযোগে গতকাল মঙ্গলবার (১৮ জুন) রয়েল কানাডিয়ান মাউটেড পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তিনি পদত্যাগ করেন। এপলবাউমের বিরুদ্ধে ১৪টি অভিযোগ দায়ের করা হয়েছে। মাইকেল এপলবাউম মন্ট্রিয়লের মেয়র হিসেবে গত বছর ১৬ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন মেয়র হিসেবে কাউকে দায়িত্ব দেয়া হয়নি।