বাংলাদেশের প্রশংসায় কুয়েতের আমীর
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২২:৪৪
বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে কুয়েত। দেশটির আমীর শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল সাবাহ ১৯৯০ সালের পর থেকে কুয়েতের জন্য বাংলাদেশের বিভিন্ন অবদানেরও প্রশংসা করেছেন। গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলে তিনি বাংলাদেশি কর্মীদের ভালো আচরণ ও কাজেরও প্রশংসা করেন। এর আগে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কুয়েত পৌঁছান। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুইদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক গঠনমূলক হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা যায়।