আজকের রাশিফল

২১ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ৭ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ১১ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও চন্দ্র। আপনার শুভসংখ্যা:২ ও ৩। শুভবার: সোম ও বৃহস্পতিবার। শুভ রত্ন: পান্না ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল, মেধাবী ও উচ্চাভিলাষী। আপনি স্বাধীনতা প্রিয় ও দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। নিজের মত প্রকাশে কখনোই দ্বিধা করেন না। আপনার কঠিন বহিরাবরণের নিচে রয়েছে উষ্ণ ও কোমল মন। আপনি কর্মঠ আর নেতৃত্ব দেয়ার গুণও আছে আপনার। তাছাড়া রয়েছে লক্ষ্যপানে অবিচল থাকার ক্ষমতা। সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে এগুলে সাফল্য আপনার পদচুম্বন করবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বেনজীর ভুট্টো, জাঁপল সার্ত্রে, জ্যোতির্বিদ ম্যাক্স উলফ, ঔপন্যাসিক মেরী মেককার্থী, মিশেল প্লাতিনি, সাংবাদিক সাদেক খান, বেবী মওদুদ, অভিনেত্রী মৌ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ কোন বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। প্রাপ্ত তথ্য যাচাই করে নিন। ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। রোমান্স ও বিনোদন শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ ব্যবসায়িক দিক ভালো যাবে। চিন্তা-ভাবনা করে বিনিয়োগ করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করতে পারলে ভালো করবেন। কর্মস্থলে কোন ধরনের পরিবর্তনের সম্ভাবনা আছে। রোমান্টিক দিক ভালো যেতে পারে। দূরের যাত্রা শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ দিনটি আপনার জন্য সামগ্রিকভাবে শুভ বলা যাবে না। সকল ব্যাপারে গোপনীয়তা রক্ষার চেষ্টা করুন। কোন ধরনের ষড়যন্ত্রের শিকার হতে পারে। কোন সংবাদে বিচলিত হতে পারেন। যে কোন পরিস্থিতিতে আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। গোপন কথা গোপন নাও থাকতে পারে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ আগুন সম্পর্কে সতর্ক থাকুন। যে কোন ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। দায়িত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। বিপরীত লিঙ্গের কারো সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ শিক্ষাক্ষেত্রে কোন ধরনের আর্থিক সমস্যা দেখা দিতে পারে। কোন সন্তানের জন্য উদ্বিগ্ন বোধ করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। দূরের যাত্রা শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ কাজকর্মে স্বামী বা স্ত্রীর সহযোগিতা পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। হাতের কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। পুরনো কোন বন্ধুর সাথে হঠাত্ দেখা হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। জনসংযোগ সাফল্য পাবেন। অসাবধানতার জন্য কোনো সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। সিদ্ধান্ত গ্রহণে কুশলী হওয়ার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিবিদদের সতর্ক থাকতে হবে। কোনরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। ফলে কাজকর্মে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। মামলা-মোকদ্দমায় না জড়ালে ভালো করবেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। চিন্তা-ভাবনা করে খরচ করুন। বিনোদন শুভ। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। সংঘাত-সংঘর্ষ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো ধরনের আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা টাকা আদায়ের চেষ্টা কিছুটা ফলপ্রসূ হতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তি আপনার সহযোগিতায় এগিয়ে আসতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বিনিয়োগ সতর্কতার সাথে করুন। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় অগ্রগতি আশা করা যায়। শরীর খুব একটা ভালো যাবে না। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ শরীর সম্পর্কে দিনের শুরু থেকে সতর্ক থাকুন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ।