আদান-প্রদান

আদান প্রদান বলতে আমি বুঝি দেওয়া-নেওয়া। তুমি এর অন্য ব্যাখ্যা অন্য বিশ্লেষণ দাও। আমি বুঝতে পারি নে। আদান মানে কি ধরে এনে অবমূল্যায়ন করা! অসম্ভব উচ্চারণে নির্যাতন করা প্রদান মানে কি ব্যবহূত সামগ্রীর মতো পুরনো মালের সাথে বিক্রি করে দেওয়া! আমি তো তাই-ই দেখলাম আমার অস্তিত্বকে অস্বীকার করে সুরম্য অট্টালিকার পাষাণ কারাগারে আমাকে প্রদেয় করে দিলে তুমি। কী জানি, আবার কখন কবে আমি প্রদেয় হয়ে যাব, তোমার আদান-প্রদান চক্রে।