হাওয়ার মিঠাই

হাওয়া তো অদৃশ্য কেবল অনুভব করা যায় হাওয়া শ্বাস-প্রশ্বাস—অক্সিজেন হাওয়া ঈশ্বরেরই প্রকাশ এই জগতে— আমরা কেবল মানুষের প্রতিমূর্তি যদি না থাকে প্রাণবায়ু— সবারই যে ফেলতে হয় শেষ নিশ্বাস? যতক্ষণ জীবনদেবতা দেহের ভেতর না দিলেন ফুঁ— জীবন-মিঠাই জিহ্বায় মিঠাইয়ের স্বাদ লাগিয়ে হাওয়া হয়ে যায়? বলো লালন, বলো সাঁই তবে কী করে হয় হাওয়ার মিঠাই?