শিল্পকলায় বিশ্ব সংগীত দিবসের বিশেষ আয়োজন

আজ বিশ্ব সংগীত দিবস। ‘একতারা বেজে ওঠো বিশ্ববীণায়’ এই স্লোগানকে ধারণ করে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ যৌথভাবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন রাধারমণ গানের প্রবীণ শিল্পী সুষমা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীতজ্ঞ ড. করুণাময় গোস্বামী। দুপুর ৩টা ৩১ মিনিটে জাতীয় সংগীত, বেলুন উড়ানোর মধ্য দিয়ে এর উদ্বোধনী ঘোষণা হবে। তারপর ৩টা ৪৫ মিনিটে শোভাযাত্রা বের হবে। ৪টা ১৫ মিনিটে উত্সর্গকৃত শিল্পী সোহরাব হোসেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে আলোচনা অনুষ্ঠান। এতে আলোচনা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংগীতজ্ঞ ড. করুণাময় গোস্বামী, বিশ্ব আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আরও উপস্থিত থাকবেন সুবল দত্ত, আলাউদ্দিন মিয়া, শেখ সাদী খান, নাদিরা বেগম, নাসির আহমেদ, সাজেদ আকবর, শাহীন সামাদ, মাহমুদ সেলিম, সুবীর নন্দী, লাবু রহমান, বিশ্বজিত্ রায়, তপন মাহমুদ। বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে রাখি বন্ধন অনুষ্ঠান এবং ৫টা ৪০ মিনিটে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।