সোনালী ব্যাংক গ্রাহক সংগ্রহ পক্ষ উপলক্ষে নরসিংদীতে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২০:৪৪
সমপ্রতি সোনালী ব্যাংক গ্রাহক সংগ্রহ পক্ষ-২০১৩ উপলক্ষে নরসিংদীতে সোনালী ব্যাংক’র প্রিন্সিপাল অফিস প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন, ডি,জি,এম, বিজয় কুমার দাস, এ,জি,এম, মোঃ শহিদ উদ্দিন, নরসিংদীর শাখা ব্যবস্থাপক মনিষ বরণ সাহা, কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক সতীশ চন্দ বিশ্বাস, সাটির পাড়া শাখার ব্যবস্থাপক মোঃ আল-আমিন, ঘোড়াদিয়া শাখার ব্যবস্থাপক ফোটন সূত্রধর, ব্যাংক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান এবং ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ। সমাবেশ শেষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রিন্সিপাল অফিসের গিয়ে শেষ হয়।