সম্প্রতি আবারো বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। তবে কোনো ধরনের সমালোচনা নিয়ে মন্তব্য করেননি শ্রাবন্তী। নিজের নতুন জীবন বেশ আনন্দের সাথে শুরু করেছেন তিনি। এরমধ্যে বরকে নিয়ে হানিমুনে গেছেন শ্রাবন্তী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরের সাথে পাশের ছবিটি পোস্ট করে এমটাই জানান এই নায়িকা
রোজার ঈদ উপলক্ষে সঙ্গীতশিল্পী আসিফ আকবরের ‘যা পাখি’ শিরোনামের নতুন একটি গান রিলিজ পাচ্ছে। গানটিতে আসিফের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন পাঁপড়ি।
আসিফের সঙ্গে মডেল হয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল।
‘যা পাখি’ গানটির কথা ও সুর করেছেন মাহমুদ জুয়েল। এর সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ। ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ