হকি ফেডারেশন

রহমতউল্লাহর প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মোহামেডান জোটবদ্ধ সাত ক্লাব নির্বাচন থেকে সরে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী খাজা রহমতউল্লাহর প্যানেল সম্মিলিত ঐক্য পরিষদ। চার সহ-সভাপতিসহ ১৯ জন সদস্য নিয়ে ২৮ জনের পূর্ণ প্যানেল প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে বলে নির্বাচন কমিশনার হাইয়ুল কাইউম গতকাল বিকালে সাংবাদিকেদের জানিয়েছেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বুধবার রহমতউল্লাহর প্রতিপক্ষ মুনীর-সাজেদ পরিষদ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আগামী ২৭ জুন হকির নির্বাচনে ভোট গ্রহণের প্রয়োজন পড়ছে না। নির্বাচন কমিশনার জানিয়েছেন ২৮ জুন চূড়ান্ত ফলাফল জানানো হবে। নতুন কমিটি সহ-সভাপতি ঃ আবদুস সাদেক, সাব্বির ইউসুফ, মীর্জা ফরিদ আহমেদ, আবদুর রশীদ শিকদার ও সৈয়দ মোস্তাক আলী। সাধারণ সম্পাদকঃ খাজা রহমতউল্লাহ যুগ্ন সম্পাদকঃ আনভীর আদিল খান বাবু ও ইউসুফ আলী কোষাধ্যক্ষঃ মইনুজ্জামান পিলা। সদস্যঃ মনোয়ার হোসেন, কামরুল ইসলাম কিসমত, জাকি আহমেদ রিপন, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, আনোয়ার হোসেন খান, মামুনুর রশীদ, জাফরুল আহসান বাবুল, মোহাম্মদ ইউসুফ, আজিজুল আলম, কাওসার আলী, রফিকুল ইসলাম, মাহবুব মোরশেদুল আলম লেবু, কাজী আবু জাফর, রফিকুল ইসলাম কামাল, মাহবুবুল এহসান রানা, আলমগীর আলম, মতিউর রহমান, তৌফিকুর রহমান ও তোফাজ্জল হোসেন।