আজকের অনুষ্ঠান
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২১:৫০
শুক্রবার
মুক্তিযুদ্ধ জাদুঘর: মুক্তিযুদ্ধ জাদুঘর জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, বিকাল ৫টায়, জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণ।
ছায়ানট: বেগম সুফিয়া কামালের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বর্ষা উত্সব’, সন্ধ্যা ৬টা, ধানমন্ডির ছায়ানট সাংস্কৃতিক ভবন।
নটর ডেম শিক্ষা ঐতিহ্য রক্ষা কমিটি: ‘সুশিক্ষা বিস্তারে নটর ডেম কলেজের অবদান’ শীর্ষক সেমিনার, সকাল ১০টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তন।
বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্ট ঢাকা: বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্ট, ঢাকার বার্ষিক সাধারণ সভা, বিকাল ৪টা, সমিতির কার্যালয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন: সাংবাদিক নির্যাতন দিবস উপলক্ষে আলোচনাসভা, বেলা ১১টা, জাতীয় প্রেসক্লাব।
৭১ টিভি: একাত্তর টেলিভিশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, একাত্তর টেলিভিশন ভবন।
এস ও এস শিশু পল্লী দিবস: আন্তর্জাতিক এস ও এস শিশু পল্লী দিবস উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৪টা, শ্যামলীর এস ও এস শিশু পল্লী।
বাংলাদেশ বেতার: দর্শকদের উপস্থিতিতে সঙ্গীত বিষয়ক জাতীয় অনুষ্ঠান ‘জলসা’, সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতারের শেরে বাংলানগর অডিটোরিয়াম।
সরাইল থানা সমিতি ঢাকা: সরাইল থানা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা, বিকাল ৩টা, বাংলা একাডেমী মিলনায়তন।