চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড অপসারণে পত্রিকা সম্পাদকদের স্মারকলিপি
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২২:০১
নগরীর সৌন্দর্যহানি করে স্থাপিত হাজার হাজার অবৈধ বিলবোর্ড উচ্ছেদের দাবি জানিয়েছেন চট্টগ্রামের স্থানীয় ছয়টি প্রধান দৈনিকের সম্পাদকরা। গত বুধবার সিটি মেয়র এম মনজুর আলমের সাথে বৈঠককালে তারা এ দাবি জানান। সিটি মেয়রের বাসভবনে অনুষ্ঠিত সভায় সম্পাদকরা একটি স্মারকলিপি মেয়রের কাছে হস্তান্তর করেন। এতে তারা অবৈধ বিলবোর্ডের অপসারণের দাবি জানিয়ে বলেন, প্রাচ্যের রাণী নামে খ্যাত চট্টগ্রাম ক্রমশ বিলবোর্ড আর সাইনবোর্ডের নগরীতে পরিণত হচ্ছে। এ সময় সিটি মেয়র অবৈধ বিলবোর্ড উচ্ছেদে মিডিয়ার সহযোগিতা কামনা করেন।