শোক সংবাদ
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২২:২১
তাসলিমা বেগম বেবী
ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি নেতা ও বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সেলিম জোমাদ্দারের স্ত্রী তাছলিমা বেগম বেবী (৪৫) গতকাল খুলনার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি মৃত্যুকালে স্বামী, ১ ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাজা শেষে গতকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আবুল কাসেম (ফুল মিয়া)
শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. জাকির হোসেনের পিতা বাজিতপুর পৌর এলাকার পূর্ব ভাগলপুর গ্রামের আবুল কাসেম (ফুল মিয়া) (৭৫) গত বুধবার রাতে কিশোরগঞ্জের এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।