কুলখানি

মো. শফিক উদ্দিন আহমেদ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিক উদ্দিন আহমেদের (৬৮) কুলখানি আজ বাদ আসর তার নিকেতনস্থ বাসভবনে অনুষ্ঠিত হবে। তিনি গত সোমবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের সকল আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীকে কুলখানিতে অংশ নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এম এ বারিক সিকদার দৈনিক নয়া দিগন্তের সিনিয়র ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য নাসিম সিকদারের পিতা এমএ বারিক সিকদারের কুলখানি আজ বাদ জুমা মোল্লা বাড়ি জামে মসজিদে মিলাদ মাহফিল ও ২১৩ করিমুল্লারবাগ পোস্তগোলা মরহুমের নিজস্ব বাসভবনে কোরআনখানির আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত হয়ে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি গত মঙ্গলবার ইন্তেকাল করেন।