রাজশাহীর হোটেল থেকে ঢাকার ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রকাশ : ২০ জুন ২০১৩, ২২:৫৩
রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকার আবাসিক হোটেল হ্যাভেন থেকে বুধবার রাতে পুলিশ রাজধানী ঢাকার এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। তার নাম মনিরুল ইসলাম (৪১), পিতা মৃত মোহাম্মদ আলী। তিনি মিরপুরে থাকেন। বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটা ৫০ মিনিটে ব্যবসায়ী মনিরুল হোটেলে উঠেন। সেখানে তিনি রাব্বানী কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বলে পরিচয় দেন। হোটেলের উঠার পর কিছুক্ষণের জন্য বাইরে যান। ঘন্টা দুয়েক পরে ফিরে এসে তিনি আর হোটেল থেকে বাইরে বের হননি। বুধবার রাত সাড়ে আটটার দিকে হোটেলের কর্মচারীরা মনিরুলকে ডাকাডাকি করলে তিনি কোন সাড়া না দেয়ায় পুলিশকে বিষয়টি জানানো হয়।