কুড়িগ্রামে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, এসএসসিতে কৃতি কর্মজীবী শিশুদের সংর্বধনা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মজীবী শিশুদের নিউজ প্রচারে সাংবাদিকদের সম্মাননা প্রদান ও কর্মজীবী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় সম্প্রতি দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)। দিবসের সূচনা ও র্যালি উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু, শিশু অধিকার বাস্তবায়ন ফোরামের চেয়ারপার্সন এস এম আব্রহাম লিংকন, কুড়িগ্রাম পৌর- মেয়র নুর ইসলাম নুরু, সিভিল সার্জন মো. লোকমান হাকিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজার রহমান, শিশু একাডেমির জেলা সংগঠক মো. আহসানুজ্জামান, প্রেসক্লাব সভাপতি সফি খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু, সাবেক মেয়র মো. আবু বকর সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, খন্দকার খায়রুল আনম, বিডিএসসির সহকারী পরিচালক ড.শফিকুর রহমানও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন বিডিএসসি’র নির্বাহী পরিচালক মো. হাসান আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন বিডিএসসির সমন্বয়কারী মো. রহিমুল ফারুক। অনুষ্ঠানে ইলেকট্রনিক্স মিডিয়ায় সম্মাননা গ্রহণ করেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসান হাবীব নীলু, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি লাইলী বেগম এবং প্রিন্ট মিডিয়ায় দৈনিক জাগোবাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা এবং দৈনিক ইনডিপেনডেন্ট-এর জেলা প্রতিনিধি ও দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক মাহফুজার রহমান খন্দকার টিউটর। এছাড়া কর্মজীবী শিশুদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মজীবী শিশুরা আগামীদিনের ভবিষ্যত্। প্রতিটি ক্ষেত্রে শিশুদের অংশগ্রহণই বলে দেয় কর্মজীবী শিশুরা আর পিছিয়ে নেই।