মাগুরায় প্রতিবন্ধীদের মানববন্ধন
প্রকাশ : ২১ জুন ২০১৩, ১৯:৪৯
জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য ৩৫টি আসন সংরক্ষণ, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে পূর্ণ মন্ত্রী নিয়োগসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাগুরা জেলা প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদ শনিবার দুপুরে শহরে মানববন্ধন ও সমাবেশ করে। চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধন ও সমাবেশ বিপুলসংখ্যক প্রতিবন্ধী অংশ নেয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের জেলা আহবায়ক মো. আরব আলী, সদস্য সচিব আবুল কালাম আজাদ। মানববন্ধনে বক্তরা অবিলম্বে প্রতিবন্ধীদের তিন দফা দাবি মেনে নেয়ার আহবান জানান।