নেত্রকোনায় বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আলোচনানেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বেসরকারি সংগঠন এআরএফবির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান দিলওয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাংবাদিক ভজন দাস, আবুল কাশেম, চল্লিশা ইউপি চেয়ারম্যান মাহবুবুল মোর্শেদ, আব্দুল মান্নান, জয়কুমার শীল এবং মঞ্জুরুল হক খান প্রমুখ। আলোচনা শেষে বৃক্ষরোপণ করা হয়।