ভূঞাপুরে আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা

‘‘ভেবে চিন্তে খাই-অপচয় কমাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও তৃণমূল উন্নয়ন সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভূঞাপুর নির্বাহী অফিসার মো. হেলালুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু হানিফ, সমাজসেবা কর্মকর্তা আব্দুছ সালাম, প্রকল্প কর্মকর্তা তাহমিনা চৌধুরী প্রমুখ।