মিরপুরের ৬০ ফিট সড়ক আগারগাঁও বেতার বাসস্ট্যান্ড থেকে মিরপুর ২ নম্বর পর্যন্ত বিস্তৃত। রাস্তার দূরত্ব ৩ কিলোমিটার। হাজার হাজার যাত্রী প্রতিদিন এ রুটে হিউম্যান হলার যোগে যাতায়াত করেন। এই রুটের যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়া ছিল দশ টাকা। কিন্তু গত ৭ মে (১ রমজান) থেকে হঠাত্ ভাড়া দুই টাকা বেড়ে হয় ১২ টাকা। অতিরিক্ত এ ভাড়া নিয়ে প্রতিদিনই যাত্রী ও চালকদের মধ্যে চলে বাকবিতণ্ডা। এদিকে হিউম্যান হলারের গায়ে সেঁটে দেওয়া ভাড়া বৃদ্ধির নোটিশে ভাড়া বাড়ানোর কারণ উলেখ নেই। ৬০ ফিট সড়ক মালিক সমিতির নামে এ নোটিশ লাগানো হয়েছে। জানা যায়, ঐ রুটের চাঁদার পরিমাণ বাড়ায় ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। চাঁদার পরিমাণ মাসে বেড়েছে অন্তত তিন লাখ টাকা। ৪৬টি লেগুনা এই রুটে চলে। একটি লেগুনাতে ১৪ জন যাত্রী করে সারা দিনে অন্তত ৫০ হাজার যাত্রী এ রুটে যাতায়াত করে থাকে। রাজধানীতে যানজটের কারণে তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যাত্রীরা। আমরা বাড়তি ভাড়া দেব কেন? এটা মগের মুল্লুক নাকি? এটা কি দেখার কেউ নেই?
শরীয়ত উল্লাহ
বারেক মোল্লা রোড, মিরপুর, ঢাকা