মুক্তি পেল আমিশার ‘শর্টকাট রোমিও’
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২০:০৭
‘কাহো না পেয়ার হ্যায়’খ্যাত বলিউড অভিনেত্রী আমিশা পাটেলের নতুন ছবি ‘শর্টকাট রোমিও’ গতকাল মুক্তি পেল। বিগত বেশ কয়েক বছর ধরেই তোড়জোড় দিয়ে কাজ করে চলেছেন, কিন্তু কোনো দিকেই যেন কিনারা খুঁজে পাচ্ছেন না আমিশা পাটেল। সফলতা একবার হাতের নাগাল ছেড়েছে, সেই সফলতাকে কীভাবে আনা যায় এ নিয়েই ব্যস্ত নিয়মিত। নিল নিতিন মুকেশের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন আমিশা। তিনি ছবিটি নিয়ে ব্যাপক উত্সাহী হলেও মুক্তির আগে অন্যান্য ছবির মতো এটি তেমন আলোচনা সৃষ্টি করতে পারেনি। এবার দেখা যাক, বক্স অফিসে আমিশা পাটেল কতদূর দৌড়াতে পারেন।