সংবাদ কণিকা

যু্ক্তরাজ্যে সম্মানিত অ্যাডেল ইংল্যান্ডের রানির জন্মদিনে এবার ‘এমবিই’ অর্থাত্ মেম্বার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার পুরস্কার পেয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। কন্টাক্টমিউজিক জানিয়েছে, স্কাইফল খ্যাত এই গায়িকাকে সংগীতে অসাধারণ অবদান রাখার জন্য এই বিশেষ সম্মাননা দেয়া হয়। জানা গেছে, শুধু যুক্তরাজ্যেই এখন পর্যন্ত ৭০ লাখ কপি অ্যালবাম বিক্রি হয়েছে অ্যাডেলের। তার মোট সম্পদের পরিমাণ তিন কোটি পাউন্ড। —রয়টার্স সিসি ক্যামেরাতেও হ্যাক যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা বিশেষজ্ঞ জানিয়েছেন, নিরাপত্তার কাজে ব্যবহূত উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরার নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছে। এর সুযোগ নিয়ে এগুলো হ্যাক করা সম্ভব । সিসি ক্যামেরার এ ত্রুটি বের করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক কর্মকর্তা ও বর্তমানে একটি প্রাইভেট সিকিউরিটি ফার্মে কর্মরত ক্রেইগ হেফনার। তিনি জানান, উন্নত প্রযুক্তির এ ক্যামেরাগুলোতে বেশকিছু ‘বাগ’ রয়েছে। এ দুর্বলতার সুযোগে যে কেউ নেটওয়ার্কে প্রবেশ করে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় আক্রমণ করতে পারে। —বিবিসি হ্যাপি বার্থ ডে টু ইউ নিয়ে মামলা বিশ্বব্যাপী পরিচিত জন্মদিনের গান ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’ নিয়ে এবার আমেরিকার নিউইয়র্কে শুরু হয়েছে আইনি লড়াই। সমপ্রতি গানটির কপিরাইট দাবি করে আদালতের শরণাপন্ন হয়েছে একটি মিউজিক কোম্পানি। নিউইয়র্কের এক চলচ্চিত্র নির্মাতা জেনিফার নেলসন সমপ্রতি তার একটি ডকুমেন্টারি মুভির জন্য হ্যাপি বার্থ ডে গানটি ব্যবহার করতে চাইলে ওয়ারনার মিউজিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ারনার/ চ্যাপেল গানটির কপিরাইট দাবি করে নিউইয়র্কের ম্যানহাটানের আদালতে একটি মামলা দায়ের করে। — নিউইয়র্ক টাইমস সাইকেল জনপ্রিয়তা করার চেষ্টা ব্রাজিলের শহর এলাকায় সাইকেলের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ লক্ষ্যে শহরের রাস্তাগুলোতে সাইকেলের জন্য আলাদা পথ তৈরি করছে দেশটি। দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর বালনেরিওতে লক্ষাধিক মানুষের জন্য ইতিমধ্যে ২২ কিলোমিটার সাইকেলপথ নির্মিত হয়েছে। এ বছরের মধ্যে সেটা দ্বিগুণ হতে পারে। ব্রাজিলের বড় শহরগুলোর মাত্র চার শতাংশ জনগণ এখন সাইকেলে চড়ছেন। তবে সরকার আশা করছে, বিভিন্ন উদ্যোগ নেয়ার কারণে হয়তো ধীরে ধীরে সেটা বাড়বে। —ডয়েচে ভেলে