তুর্কমেনিস্তানে প্রথম ইসরাইলি রাষ্ট্রদূত নিয়োগ
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২১:০৩
ইরানের প্রতিবেশী দেশ তুর্কমেনিস্তানে এই প্রথম একজন ইসরাইলি রাষ্ট্রদূত নিয়োগ দেয়া হয়েছে। বুধবার তুর্কমেনিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়,ইসরাইলি রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করা হয়েছে। সরকারি সংবাদপত্র নিউট্রাল তুর্কমেনিস্তানের খবরে বলা হয়, প্রেসিডেন্ট গুরবাংগুলি বের্দিমুখামেদোভ ইসরাইলের জ্যেষ্ঠ কূটনীতিবিদ শেমি জারকে তার দেশে রাষ্ট্রদূত হিসাবে নিযুক্তির সংশ্লিষ্ট কাগজপত্র গ্রহণ করেন।