সাত প্রতিবন্ধীকে ল্যাপটপ দিল শার্প
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২১:০৮
নীলফামারীর সৈয়দপুরের সাত প্রতিবন্ধী শিক্ষার্থীকে ল্যাপটপ দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ হেলপ এ্যান্ড রিহাবেলিটেশন প্রোগ্রাম (শার্প)। গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম প্রধান অতিথি থেকে ল্যাপটপ প্রতিবন্ধীদের মাঝে তুলে দেন। ল্যাপটপপ্রাপ্তরা হলেন কামারপুকুর ডিগ্রি কলেজের নাছরিন জাহান ও ফাতেমাতুজ জোহরা জুঁই, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের তছলিমা খাতুন ও রুমা বেগম, সৈয়দপুর কলেজের আবু আহমেদ মুর্তজা, হাজারীহাট স্কুল এ্যান্ড কলেজের জয়মালা রানি এবং রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের ইউনুস আলী সোহাগ। শার্প নির্বাহী পরিচালক মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, সৈয়দপুর ডিগ্রি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষিতিশচন্দ্র রায়, কামারপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। মাহবুব-উল-আলম জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তথ্য ও প্রযুক্তি খাত সমৃদ্ধ করতে প্রোমেটিং রাইটস অব পারসনস উইথ ডিজএ্যাবিলিটি (পিআরপিডি) প্রকল্পের আওতায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়। সাভারস্থ সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) মানুষের জন্য ফাউন্ডেশন এতে আর্থিক সহযোগিতা করেছে।