আজ মধুখালীতে রেলমন্ত্রী যাচ্ছেন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২১:১৬
ফরিদপুর-রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার মধ্যে রাজাবাড়ীর কালুখালী- মধুখালী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া পর্যন্ত দীর্ঘদিন বন্ধ থাকা রেলপথ পুনঃনির্মাণ কাজ মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় রেলের নির্মাণ কাজের মালামাল চুরি হওয়ায় রেললাইন সংস্কার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। এ ব্যাপারে আজ শনিবার রেলের কাজ বাস্তবায়নের সুবিধা- অসুবিধা দেখতে রেলমন্ত্রী মুজিবুল হক মধুখালীতে রেললাইন পরিদর্শনে আসছেন। তিনি মধুখালী ঈদগাহ ময়দানে জনসভাও করবেন। উল্লেখ্য, চলতি জুন মাসে রেলপথটি চালু হওয়ার কথা ছিল। লোকসান আর ব্যয় সংকোচনের দোহাই দিয়ে ১৯৯৭ সালের আগস্ট মাসে বৃটিশ আমলে প্রতিষ্ঠিত রেলপথটি বন্ধ ঘোষণা করা হয়। ফলে তিনটি জেলার ৭ উপজেলা ও পার্শ্ববর্তী অঞ্চলের দীর্ঘদিনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।