দর্শনায় বিজিবির সোর্সের বাড়িতে বোমা হামলা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২১:১৬
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরে বিজিবির এক সোর্সের বাড়িতে বোমা হামলা চালিয়েছে চোরাকারবারিরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দর্শনা পৌর এলাকার সীমান্তবর্তী গ্রাম ঈশ্বরচন্দ্রপুরের স্কুলপাড়ার আব্দুস সামাদের বাড়িতে রাত সাড়ে তিনটার দিকে পরপর তিনটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তিনটি বোমার মধ্যে দুইটি বিস্ফোরিত হয়।