ফেনী ১ম বিভাগ ফুটবল
লিভারপুল ও জুনিয়র সকারের খেলা গোলশূন্য ড্র
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২১:৩৭
ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে গতকাল শুক্রবার প্রাইম ব্যাংক প্রথম বিভাগ ফুটবল লিগের খেলায় লিভারপুল ক্লাব ও জুনিয়র সকার ক্লাব গোলশূন্য ড্র করে।
এরআগে বৃহস্পতিবার বিকালে উদ্বোধনী খেলায় রামপুর বয়েজ ক্লাব ৪-১ গোলে উত্তরণ সংসদকে পরাজিত করে। রামপুর বয়েজের পক্ষে গোল করেন রুপক, সোহাগ, হিমু ও জাবেদ। উত্তরণ সংসদের সান্তনার গোলটি আসে সাগরের পাস থেকে।
এবারের লিগে জেলার সাতটি দল অংশ নিচ্ছে।