নারী ক্রিকেট
স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গতকাল একমাত্র ম্যাচে জয় পেয়েছে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি। বিকেএসপির তিন নম্বর মাঠে কলাবাগান ক্রীড়াচক্রকে ডিএল মেথডে সাত উইকেটে পরাজিত করেছে কেরানীগঞ্জ।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৩০ ওভারে কলাবাগান ছয় উইকেটে ৯৯ রান সংগ্রহ করে। রোকাইয়া আহমেদ রিয়া অপরাজিত ৪৫, কামরুন নাহার রেহা ১৭, সেবেকুননাহার চৈতি ১১ রান করেন। কেরানীগঞ্জের বৃষ্টি দাস দুইটি উইকেট নেন। পরে ২২.৫ ওভারে তিন উইকেটে ১০০ রান করে ম্যাচ জিতে নেয় কেরানীগঞ্জ। একা মল্লিক অপরাজিত ৪৪, পারভীন খান ২১, নিপা আক্তার ১০, বৃষ্টি দাস অপরাজিত ৭ রান করেন। কলাবাগানের নেহা ও টুম্পা খাতুন একটি করে উইকেট পান।