কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

গাজীপুরের নবগঠিত কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে ৫২ জন ও ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভার সাধারণ ওয়ার্ডের ৯টি কাউন্সিলর পদের মধ্যে ৭টিতে আওয়ামী লীগ সমর্থিত ও ২টিতে বিএনপি সমর্থিত প্রাথী কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরগণ হলেন, ২নং ওয়ার্ডে মোঃ ইব্রাহীম মোল্লা, জসিম উদ্দিন তারা মিয়া, ৪নং ওয়ার্ডে মোঃ আতাব উদ্দিন, ৫নং ওয়ার্ডে আশরাফুল আলম রিপন, ৬নং ওয়ার্ডে পরিমল চন্দ্র ঘোষ, ৮নং ওয়ার্ডে মোঃ আমির হোসেন, ৯নং ওয়ার্ডে আহামদুল কবির এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী কাউন্সিলরগণ হলেন, ১নং ওয়ার্ডে মোফাজ্জল হোসেন আকন্দ ও ৭নং ওয়ার্ডে মোঃ রুহল আমিন মোল্লা। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগে ১, ২ ও ৩নং ওয়ার্ডে আমিরুন নেছা, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে শামীমা মুক্তা খুশি খানম এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে নারগিছ বেগম।