কবি মামুন মিজান আর নেই

গাইবান্ধার নন্দিত কবি, গীতিকার, কথাসাহিত্যিক প্রভাষক মামুন মিজান (৪৫) গত বৃহস্পতিবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক কবরস্থানে তার মা-বাবা’র কবরের পাশে তাকে দাফন করা হয়। মামুন মিজান ১৯৯৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গাইবান্ধা আবু হোসেন সরকার কারিগরি মহিলা কলেজে বাংলার প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেন। তার ‘হারবণিক’ ও ‘অপরাজিত’ নামে দুটি উপন্যাস এবং ‘অন্তস্বরের প্রায় গান’ নামে একটি কবিতার বই প্রকাশিত হয়েছে।