শোক সংবাদ
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২২:৩৭
মতিয়ার রহমান
বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালের পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মতিয়ার রহমান (৭৫) গতকাল সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম প্রমুখ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মু. শামচুল আলম প্যাদা
গলাচিপা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মু. শামচুল আলম প্যাদা (৭৩) গতকাল ঢাকার এক হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও ৮ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।