চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্ধশত বার্ষিকী উত্সব শুরু
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২৩:০০
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্ধশত বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। বিকালে নগরীর আউটার স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র এম মনজুর আলম। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে ওয়ার্ড কাউন্সিলর, সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। র্যালিটি নগরীর ওয়াসা মোড় ঘুরে আবার আউটার স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
কর্পোরেশনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মাওলানা মোহাম্মদ আলী রোডের প্রবেশমুখে নগরবাতি প্রজ্জ্বলন করা হয়। আজ শনিবার দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠান হবে নগরীর পাঁচলাইশ এলাকার এক কমিউনিটি সেন্টারে। উত্সবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।