নোয়াখালীতে স্পিকার শিরীন শারমিনকে গণসংবর্ধনা

বৃহত্তর নোয়াখালীবাসীর পক্ষ থেকে এক গণসংবর্ধনায় দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান হয়েছে। গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নোয়াখালীর সকল উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রধান মিলনায়তন ছাড়াও ২য় ও ৩য় তলায় এবং ভবনের বাইরে প্রজেক্টরে অগণিত মানুষ অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে শিরীর শারমিন চৌধুরী নোয়াখালীবাসীর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এলাকাবাসীর দাবি-দাওয়া মন দিয়ে শোনেন এবং তার সাধ্যমতো পূরণ করার ওয়াদা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, শিরীর শারমিন গণমানুষের নেতা হবেন। অনুষ্ঠানের ২য় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফকির আলমগীর ও মমতাজ।