ঘাটাইলে গর্ভধারিণীকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার রাতে ঘাটাইল উপজেলার কোলাহা গ্রামে গর্ভধারিণী মাকে কুপিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত ছেলে মো. কামরুজ্জামান। পুলিশ পাষণ্ড ছেলেকে আটক করেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘাটাইল উপজেলার কোলাহা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী মো. কামরুজ্জামান (৪০) প্রায়ই নেশা করতো। মা কোহিনূর বেগম ছেলেকে নিষেধ করতো। ঐদিন কামরুজ্জামান যথারীতি নেশা করে বাড়িতে আসে এবং তার মা তাকে এ বিষয়ে শাসন করতে গেলে পাষণ্ড ছেলে মায়ের উপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্য়ায়ে ছেলে তার মাকে প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। নির্দয় ছেলে এরপর বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাকে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘাটাইল থানায় হত্যা মামলা হয়েছে।