ইত্তেফাকের চিফ রিপোর্টারের মায়ের ইন্তেকাল
প্রকাশ : ২১ জুন ২০১৩, ২৩:১৬
দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার নাজমুল হাসান বাবুলের মা মলুদা বেগম (৭৭) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। হূদরোগসহ তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। পূর্ব মনিপুর এলাকার স্থানীয় মসজিদে গতকাল শুক্রবার বাদ জুমা তার জানাজা অনুষ্ঠিত হয়। তার আত্মীয়-স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিকবৃন্দ জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মলুদা বেগমের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দৈনিক ইত্তেফাক ইউনিট চিফ আবুল খায়ের, ডেপুটি ইউনিট চিফ খন্দকার গোলাম জিলানী, দৈনিক ইত্তেফাকের ওয়ার্কার্স ইউনিয়নের (এনএনপিপি) সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার আজাদ এবং দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান ও সাধারণ সম্পাদক শ্রী দ্বীপক চন্দ্র রায় গভীর শোক প্রকাশ করেছেন।