আজ আসছে চেন্নাইইন এফসি

আবাহনীর বিপক্ষে ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

এএফসি কাপ গ্রুপ পর্বের খেলায় অংশগ্রহণ করতে ভারতের চেন্নাইইন এফসি আজ ঢাকায় আসবে বলে বাফুফে জানিয়েছে। আজ সন্ধ্যায় ভারতীয় ফুটবলের এই দলটি ঢাকায় আসবে। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী ও চেন্নাইইন এফসির খেলা। এখানকার আবহওয়ার সঙ্গে মানিয়ে নিতেই একদিন আগেই ঢাকায় পা রাখবে আই লিগে খেলা দলটি।

আবাহনী এরই মধ্যে চেন্নাইইন এফসির বিপক্ষে ভারতের আহমেদাবাদে গিয়ে খেলে এসেছে। সেই ম্যাচে আত্মঘাতী গোলে হেরেছিল ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আবাহনী। গ্রুপ পর্বের আবাহনী প্রথম ম্যাচে নেপালের মানাং মারসিয়াংদীর বিপক্ষে জিতেছিল। ঢাকায় দ্বিতীয় ম্যাচে ভারতের মিনারভা এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র করে। তৃতীয় খেলায় দুর্ভাগ্যক্রম চেন্নাইইন এফসির বিপক্ষে হেরে যায়।