জোকস
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২০:২৯
১ম ব্যক্তি :আমি অত্যন্ত দুখিঃত যে আমার ছাগলটা আপনার লাউক্ষেত সাবাড় করে দিয়েছে।
২য় ব্যক্তি :না না, দুঃখিত হওয়ার কিছু নেই, কিছুক্ষণ আগে আমরাও ওটাকে জবাই করে সাবাড় করে দিয়েছি!
এক পাইলট আর তার বন্ধুর মধ্যে কথা হচ্ছে।
পাইলট :জানিস, আমাদের এয়ারলাইনসের বিমান কখনও চুরি হয় না।
বন্ধু :কেন?
পাইলট :কারণ, আমাদের সবগুলো বিমানই ত্রুটিপূর্ণ! শত হোক, ছিনতাইকারীদেরও তো জানের মায়া আছে, নাকি!
এক কোটিপতি শিল্প উদ্যোক্তা একবার একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন, ‘আমি যেদিন প্রথম শহরে আসি, তখন আমার পকেটে ছিল এক টাকা। একদিন এক বৃদ্ধা আমাকে বললেন, ‘বেটা, তুই যদি তোর সব অর্থ আমাকে দিয়ে দিস, তোর মনের ইচ্ছা পূরণ হবে।’ আমার কাছে এক টাকাই ছিল, আমি তাকে সেই টাকাটা দিয়ে দিলাম। ফলাফল, আজ আমি এই অবস্থানে...।’
বক্তৃতা শেষে নিজের আসনে গিয়ে বসলেন লোকটি। এক বৃদ্ধা এসে তাকে বললেন, ‘বেটা, তুই যদি তোর সমস্ত অর্থ আমাকে দিয়ে দিস, তোর মনের ইচ্ছা পূরণ হবে!’
প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল বল্টু। পথে ট্রাফিক পুলিশ তার পথ রোধ করে দাঁড়াল।
ট্রফিক পুলিশ :তোমার মতো বেয়াড়াদের ধরতেই দিনভর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি, বুঝলে বাছাধন?
বল্টু :সে জন্যই তো যত দ্রুত সম্ভব আপনার কাছে পৌঁছাতে চেষ্টা করছিলাম!