মীর সাব্বিরের বিপরীতে অহনা

আসছে ঈদকে ঘিরে তারকারা অতি ব্যস্ততার সঙ্গে এখন নাটক-টেলিফিল্ম করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মীর সাব্বির ও অহনা জুটি বেঁধে ‘ভালোতো ভালো না’ শিরোনামের একটি নাটকে অভিনয় করলেন। নাটকটি পরিচালনা করেছেন জিয়া উদ্দিন আলম। এতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, মিলন ভট্ট, তানভীর মাসুদ, পিয়াল, আফজাল প্রমুখ। উত্তরার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়।