সঞ্জয়কে দেখতে কারাগারে সালমান

একেই বোধহয় বলে বন্ধুত্ব। শুধু পর্দাতে কিংবা মিডিয়াতে কাজের খাতিরেই নয়, একে অন্যের সুসময়ের পাশাপাশি দুঃসময়েও হাজির হন একেবারেই পারিবারিক আঙ্গিকে। সালমান খান সঞ্জয় দত্তকে সবসময় বাবা বলেই ডাকেন। দু’জন দুজনার খুবই কাছের বন্ধু। সেটা বোধহয় আবারও প্রমাণ হলো যখন সঞ্জয় দত্তকে দেখতে সরাসরি জেলখানায় চলে গেলেন বলিউড টাইগার সালমান খান। সম্প্রতি সালমান মিডিয়া থেকে অনেকটা গোপন রেখেই সঞ্জয়ের সাথে দেখা করতে কারাগারে যান।