পয়মন্ত
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২০:৩৩
আজ রাত ৮টা ১০ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘পয়মন্ত’। শৌর্য দীপ্ত সূর্য্যের রচনা ও হাসান শিকদারের পরিচালনায়
ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, রওনক হাসান, ফারজানা ছবি, আ খ ম হাসান, গোলাম ফরিদা ছন্দা, সাজ্জাদ রেজা, কে এস ফিরোজ, খালেদা আক্তার কল্পনা, হান্নান শেলী, শেলী আহমেদ, সিরাজুল করিম, কোহিনুর কেয়া প্রমুখ। গল্পে দেখা যাবে :গ্রামের মানুষ যখন দুই পক্ষে হানাহানি করে ক্লান্ত, ঠিক তখনই গ্রামে প্রবেশ করে এক বেদে আর এক বেদেনী। মানুষের সরলতা এবং অসচেতনতা যেমন তাদের উপার্জন বাড়িয়ে দেয়, ঠিক তেমনি মন্দ মানুষেরা বাড়িয়ে দেয় আতঙ্ক। কেননা বেদেনী কুঞ্জর রূপ যে বড় বেশি। আর তাই নিজেদের রক্ষার্থে তারা প্রচার করে, তাদের কাছে রয়েছে এক বিষাক্ত পয়মন্ত সাপ। যা মঙ্গল বয়ে আনে ঠিকই তবে বড় বেশি বিষাক্ত। কিন্তু যাওয়ার সময় ফেলে যায় তাদের পয়মন্ত সাপ। শুরু হয় নাটকীয়তা।