ঢাকা ঘুরে গেলেন অমিত বন্দোপাধ্যায়
প্রকাশ : ২২ জুন ২০১৩, ২০:৩৩
‘জাগরণের গান’সহ এদেশের অগণিত শিল্পীর গানের সুরকার ও কম্পোজার কলকাতার প্রখ্যাত সংগীত পরিচালক অমিত বন্দোপাধ্যায় সম্প্রতি ঢাকা ঘুরে গেলেন। মূলত কিছু গানের কাজ ও শিল্পীদের সাথে সংগীত বিষয়ক কিছু যোগাযোগের জন্যই অমিত বন্দোপাধ্যায় ঢাকায় আসেন। উল্লেখ্য, ‘জাগরণের গান’ অ্যালবামে এদেশের কালজয়ী শতাধিক গানের নতুন করে কম্পোজিশন মাধ্যমে সংরক্ষণের কাজ করেছেন অমিত বন্দোপাধ্যায়।
নিজের সংগীত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে কাজের পরিচয়ে এদেশের একাধিক শিল্পীর সাথে হূদ্যতা একেবারে পারিবারিক সম্পর্কের মতোই হয়ে গিয়েছে। এ কারণে কিছু কাজের নিমিত্তেই শিল্পীদের আমন্ত্রণেই এবারে ঢাকায় আসা। আগামীতে আরও একটি বড় মাত্রায় গানের কাজের পরিকল্পনা আছে। দেখা যাক কতদূর কী করতে পারি।’