ঢাবিতে ডিইউডিএসএফের নবীনবরণ ও দোয়া মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পডুয়া ধামরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্ট ফোরাম (ডিইউডিএসএফ) শুক্রবার বিকভলে ঢাবি অণুবীজ বিজ্ঞান বিভাগ অডিটরিয়ামে নবীনবরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে ঢাবিতে ভর্তি হওয়া ধামরাই এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা খান অ্যাসোসিয়েটস এর সিইও আয়কর আইনজীবী আব্দুর রাজ্জাক খান রানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন সচিব মাসুদ আহমেদ, অতিরিক্ত সচিব শাহাদত্ হোসেন, মেঘনা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান  আব্দুল আলীম খান সেলিম, অধ্যাপক আজিজুর রহমান, জনতা ব্যাংকের ডিজিএম মো. মাইনুদ্দিন, গুণীজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ। সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি