বাংলাদেশ কৃষি ব্যাংকে লোক নিয়োগ প্রসঙ্গে

গত ৮ মে দৈনিক ইত্তেফাকে বাংলাদেশ কৃষি ব্যাংকে বিভিন্ন পদে ৬২৫জন লোক নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেবলমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনীরা এ চাকরির জন্য আবেদন করতে পারবেন। যে দেশে লাখ লাখ ছেলে-মেয়ে বেকার সে দেশে শুধু মুক্তিযোদ্ধার ছেলে-মেয়ে বলে নির্দিষ্ট করা কেন? স্বাধীন দেশে জন্মগ্রহণকারী সকল নাগরিকের অধিকার ও মর্যাদা এক হওয়া দরকার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের সবাই কমবেশি স্বাধীনতার জন্য কষ্ট করেছেন। এখানে কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান। সরকারের উচিত হবে, মুক্তিযোদ্ধা কোটা ঠিক রেখে সমতার ভিত্তিতে সবাইকে চাকরি-পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া। সেটাই আমাদের কাম্য। মো. মোশাররফ আলী, দক্ষিণ ঝিলটুলি, ফরিদপুর